বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না। দেশে কোন ধরণের সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন । রিজভী জানান, শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও বসে নেই। তাই ডানে-বামে সব দিকে তাকিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে জনগণের করের টাকা লুটপাট করেছে। তাদের উন্নয়ন কাগজে-কলমে জাল বলেও মনে করেন তিনি । বলেন, বিএনপির কাছে প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। ইশরাক হোসেন বলেন, জনগণ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না।
Leave a Reply