1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সাথে সাফজয়ীদের সৌহার্দ্যপূর্ণ এবং খোলামেলা আলোচনা

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

সাফজয়ী নারী ফুটবলাররা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং খোলামেলা আলোচনা করেছেন। জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুটবলারদের সকালের নাস্তায় আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্তর্বর্তী সরকার প্রধান সেখানে সাফজয়ীদের কথা মনোযোগ সহকারে শোনেন । তারা আবাসন-অনুশীলনে সমস্যা, বেতন কাঠামো পরিবর্তনসহ নানা বিষয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টা সবার সমস্যার কথা শুনে লিখিত আকারে দেয়ার পরামর্শ দেন । ফুটবলাররও যত দ্রুত সম্ভব তা পৌঁছে দেয়ার কথা জানান।

প্রধান উপদেষ্টা কী বলেছেন, এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘স্যার (ড. ইউনূস) খুবই উৎসাহ জুগিয়েছেন। বলেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে’।

পরে প্রধান উপদেষ্টাকে প্রতিটি খেলায়াড়ের সাইন করা জার্সি এবং ফুটবল উপহার দেয়া হয় বলেও জানান আসিফ মাহমুদ।

প্রশ্ন আসে সহকারী কোচসহ বাফুফের কেউ অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকা নিয়েও। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যে ২৫ জনের তালিকা তার কাছে এসেছিল, তা ধরেই আমন্ত্রণ জানানো হয়। সেখানে নাম ছিল না সহকারী কোচের । আর বাফুফে সভাপতি দেশে নেই বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, খেলোয়াড়রা ক্রীড়াক্ষেত্রের মূল স্টেকহোল্ডার। সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে তারাই। কমিটির সদস্যরা এতদিন যা পেতো ।

খেলোয়াড়দের দুই মাসের বেতন বকেয়া উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সালাউদ্দিন সাহেবের কমিটি নেই। নতুন কমিটি এসেছে বাফুফেতে। তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যাতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেয়া হবে’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park