1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শাকিব ভক্তদের সুখবর

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘দরদ’ আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এ ছাড়া বিশ্বের ২০ দেশে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রোববার ছবির পরিচালক অনন্য মামুন গণমাধ্যমে এ কথা জানান।

‘দরদ’ ছবি মুক্তির প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দরদ’ ছবিটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের এ ছবিটি একই সঙ্গে বিশ্বের ২০ দেশে মুক্তি পাবে বলে জানান অনন্য মামুন। তিনি বলেন, এটি রোমান্টিক সাইকোথিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। তিনি বলেন, ‘এটি প্রথম প্যান ইন্ডিয়া মুভি, যা চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত।

ঢালিউড অভিনেতা শাকিব খান ২০২৩ সালের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং করেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। ‘দরদ’ ছবিতে শাকিব, চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও, তানভীর তারেক ও বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

‘দরদ’ ছবির গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে এ ছবিতে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান।

পরিচালক জানালেন, ছবিতে গান রয়েছে চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মন ও মোহাম্মদ ইরফান।

ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর—এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দরদ’। পরিচালক বলেন, ছবির কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয়।

পরিচালনার পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন এ নির্মাতা। অন্য প্রযোজকরা হলেন— অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

ছবিটি বিশ্বব্যাপী বিতরণের দায়িত্বে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলংকাসহ ২০ দেশে মুক্তি পাবে।

উল্লেখ্য, দেশ–বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে শাকিব খানের ‘তুফান’। ১ নভেম্বর পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park