1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শুধু নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়নি: সারজিস

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত

জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পৃক্ত সিস্টেমগুলোর সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত।

সিলেটে ছাত্রজনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন শুধু নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়নি।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি জানান, সিলেট বিভাগে ছাত্র জনতার আন্দোলনে ৩২ শহীদের সঠিক তথ্য পাওয়া গেছে। আজ ১৮ জনের হাতে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে।

সারজিস আলম বলেন, জুলাই আগস্টে সারাদেশে সাড়ে ১৬শ নিহতের তথ্য এসেছে, পুঙ্খানুপুঙ্খ যাচাই চলছে। যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। এছাড়া ২৪ হাজারের মতো আহতের তথ্য এসেছে।

সব ধরনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park