1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যরাতে রাজধানীর জিরো পয়েন্টে ছাত্রদলের মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার মধ্যরাতে রাতে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তানের জিরো পয়েন্টে শেষ হয়।

শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে শাকিল হোসেন সাদ্দাম ছাড়াও উপস্থিত ছিলেন শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাওলাদার, রুবেল বেপারী, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসনসহ বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

সাদ্দাম হোসেন শাকিল বলেন, স্বৈরাচার সরকার এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের কাছে ঘৃণিত। হাজার হাজার মানুষের রক্ত খেকো এ দলকে কখনোই বাংলার মাটিতে আর দাঁড়াতে দেওয়া হবে না।

তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৫ বছর যেভাবে রাজপথে থেকেছি আগামী দিনেও স্বনির্ভর এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সক্রিয় থাকবো। পতিত এবং ঘৃণিত কোনো দল বিঘ্ন সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতেও আমরা প্রস্তুত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park