1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আমরা কখনো মাথা ঘামাই না: বিদ্যা বালান

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বলিউড ইন্ডাস্ট্রির গাফিলতি প্রকাশ্যে এনে অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, যে সমস্যাগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তা ছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হয় আমাদের।

বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবিটি সফল এমন নয়। বেশ কিছু এ ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এ সূত্র সব সময় কার্যকরী নাও হতে পারে। আনন্দবাজার অনলাইনের এমন এক প্রশ্নে বিদ্যা বালান বলেন, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের ওপর বিষয়টি নির্ভর করে।

তিনি বলেন, সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না। আমরা এটা কখনই বলতে পারি না যে, তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে অসফল। আবার এমন অনেক ছবিও রয়েছে, একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবিটি সফলতার মুখ দেখেছে। এ অভিনেত্রী বলেন, আমি উদাহরণস্বরূপ বলতে পারি— ‘স্ত্রী ২’, ‘সিংহাম অ্যাগেইন’, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির কথা। তিনি বলেন, কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তা ছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের। ছবি ভালো হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করেন তিনি।

তবে একটি বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা। কিছু ছবি আদতেই ভালো কিন্তু ছবি বিতরণের (ডিস্ট্রিবিউশন) ক্ষেত্রে গাফিলতি থেকে যায়। ফলে বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারে না ছবিটি। এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না বলে জানান বিদ্যা বালান।

তিনি বলেন, শুধু তাই নয়, বর্তমানে পুরোনো ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে। এ প্রসঙ্গেও মতামত জানালেন বিদ্যা। তিনি বলেন, আমার মনে হয় এ উদ্যোগ ভালোই। সিনেমাপ্রেমীদের আবার প্রেক্ষাগৃহমুখী করে তুলছে। এমনিতেই আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যাস চলে গেছে।

এ অভিনেত্রী বলেন, আমরা খুব অলস হয়ে পড়েছি। প্রিয় ছবি দেখার লোভে আমরা হয়তো আবার হলমুখী হয়ে উঠব। বিদ্যা নিজেও চান, তার অভিনীত ‘কাহানি’ ছবি ফের মুক্তি পাক প্রেক্ষাগৃহে। তার কাছে এই ছবি একটি মাইলফলক এবং এই ছবি দেখার কোনো উপযুক্ত সময় নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park