1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রাফসান-জেফার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

গতবছর সানিয়া এশার সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের বিবাহ বিচ্ছেদের পরই গুঞ্জন উঠেছিল সঙ্গীতশিল্পী জেফারকে নিয়ে। রাফসানের সঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতাই নাকি বিচ্ছেদ কারণ- এমন রোল উঠেছিল। অবশ্য তখন জোর গলায় এই গুঞ্জনকে মিথ্যা দাবি করেছিলেন তারা দু’জনই।

এসব আলোচনার মধ্যেই এবার রাফসান সাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে তারা একান্তে সময় কাটাচ্ছেন!

ধারণা করা হচ্ছে, শুধু তারাই নন। তাদের সঙ্গে রয়েছেন ওই দুজনের পরিবারের সদস্যরাও। দু’জনই তাদের ফেসবুকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পৃথকভাবে ছবি পোস্ট করেছেন। কিন্তু খুব একটা গোপন রাখতে পারলেন না।

শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু’জনকে দেখা গেল। যেখানে রাফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় তাদের দুজনকে বেশ খোশমেজাজে দেখা গেছে।

এদিন রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। দু’জনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন। তবে সেইসব ছবি নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার না দিলেও প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে গণমাধ্যমে হাতে এসেছে।

এদিকে শোবিজ অঙ্গনের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park