ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এমনটি জানিয়েছে। তবে যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে পুতিনের বেশকিছু শর্ত রয়েছে। ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না পুতিন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে।
ওই কর্মকর্তারা জানান, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে, তাতে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে রাশিয়া। এসব অঞ্চল ভাগাভাগির বিষয়ে আলোচনার সুযোগ থাকবে বলে ওই কর্মকর্তারা জানান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দেয়ার পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মিসাইল হামলা বেড়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে কোনো যুক্তি না হলে, রুশ প্রেসিডেন্ট মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
Leave a Reply