1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসলাম ধর্মই বেছে নিলেন শাহরুখপুত্র, কারণ জানালেন গৌরী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে খ্যাত অন্যতম বলিউড অভিনেতা শাহরুখ খান ও গৌরী খান। কলেজজীবন থেকে তাদের প্রেম। দুজন দুই ধর্মের হলেও সংসারে নিজেদের ধর্মের আঁচ লাগতে দেননি। সব সময় ধর্মপালনে সমতা বজায় রেখেছেন। কখনো কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি।

এর আগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই নয় যে, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। তিনি বলেন, প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন— এটিই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।

সন্তানের কথা উল্লেখ করে গৌরী বলেন, ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন। তিনি বলেন, আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল— আমি মুসলিম। আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।

গৌরী বলেন, প্রতি রাতে প্রার্থনা করে তার পর ঘুমাতে যায় আরিয়ান। প্রথমে মায়ের মতো করে, তারপর বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে।

প্রসঙ্গত, আরিয়ান প্রায়ই চর্চায় উঠে আসেন। তবে পর্দার সামনে অভিনয় করতে আগ্রহী নন শাহরুখপুত্র। তার আগ্রহ ছবি পরিচালনায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park