1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও, বিজেপির বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বিক্ষোভ হয়েছে।

প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্যসভার বিরোধীনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বুধবার কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের সামনে এই বিক্ষোভ করেন।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ইসকন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় ওই বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা উপ-হাই কমিশন অভিমুখে মিছিল করেন।’’

বিক্ষোভ মিছিলের বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অগ্নিমিত্র পাল বলেন, ‘‘আমাদের ৮ জন বিধায়ক বাংলাদেশ হাইকমিশনের ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন। শুভেন্দু অধিকারী-সহ আমাদের সীমান্ত এলাকার বিধায়করা হাই কমিশনে ঢুকবেন এবং বাকিরা বাইরে অবস্থান করবেন। আমরা আমাদের হিন্দু ভাই-বোন—বিশেষ করে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে চিন্তিত। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আমরা হিন্দু ভাই-বোনদের ওপর এমন নৃশংসতা সহ্য করতে পারি না। যদি চিন্ময় দাস জির কিছু হয়, আমরা চুপ থাকব না, বাংলা চুপ থাকবে না, বাংলার হিন্দুরা চুপ থাকবে না।’’

সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। পরে সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সাবেক এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর-ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park