1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে আইন পাস

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা আইন পাস করেছে অস্ট্রেলিয়া। আইনের আওতায় ইনস্টাগ্রাম-ফেসবুকসহ সব সোশ্যাল মিডিয়ায় অপ্রাপ্তবয়স্করা লগ ইন করতে পারবে না। যদি অপ্রাপ্তবয়স্কদের লগ ইন করতে বাধা না দেওয়া হয়, আইনের আওতায় সোশ্যাল মিডিয়াকে মিলিয়ন মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা করা যাবে।
পার্লামেন্টে বিতর্কের পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইনটি পাস হয়। এক বছরের মধ্যে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।

‘সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ’ আইনটি পাসের আগে অস্ট্রেলিয়া সরকার জানায়, তারা তরুণদের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন। তাই সোশ্যাল মিডিয়ায় বয়সের সীমাবদ্ধতা আইন করার পরিকল্পনা করছে।

এর আগে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে বাবা-মায়ের অনুমতি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে আইন পাস হয়। তবে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সংসদীয় বছরের শেষ দিনে আইনটি পাস করানো মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের জন্য একটি রাজনৈতিক বিজয়। তিনি ২০২৫ সালে নির্বাচনে যাচ্ছেন। যদিও এই নিষেধাজ্ঞা প্রাইভেসি অ্যাডভোকেট এবং কিছু শিশু অধিকার গোষ্ঠীর বিরোধিতার মুখোমুখি হয়েছিল। তবে সর্বশেষ জরিপ অনুসারে ৭৭ শতাংশ জনগোষ্ঠী এটি চেয়েছিল।

এদিকে, এই নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। কেননা এক্স-এর মালিক মালিক ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। চলতি মাসে এক পোস্টে আইনটির সমালোচনা করে মাস্ক বলেছিলেন, এটি ‘সমস্ত অস্ট্রেলিয়ানদের ইন্টারনেটে অ্যাক্সেস নিয়ন্ত্রণের একটি ব্যাকডোর উপায়’ বলে মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park