সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার জেএন রায় হাসপাতাল।
শুক্রবার (২৯ নভেম্বর) একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত অন্যান্য হাসপাতালগুলোকে একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা।
Leave a Reply