পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে। দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি বলে সাফ জানিয়ে দেন তিনি। হুঁশিয়ারি দেন জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ঢালাও মামলা যারা দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে, মিথ্যা মামলায় কেউ যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং পুলিশ লাইন অডিটরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ও করেন তিনি।
Leave a Reply