বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যেকোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভাষণে তিনি এ আহ্বান জানান।
এসময় ডক্টর ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্রবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ।
সমাপনী অনুষ্ঠান কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার এনডিসি কোর্সে ৯৫ জন এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে ৫৫ জন অংশ নিয়েছেন।
Leave a Reply