দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সামরিক আইন জারির ঘোষণায় অভিশংসনের মুখে পড়লেন। দেশটিতে এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে বিরোধীরা অভিশংসন প্রস্তাব তোলে। খবর রয়টার্স।
প্রস্তাবটির ওপর আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হতে হবে। পাসের জন্য প্রয়োজন ন্যাশনাল অ্যাসেম্বলির দুই-তৃতীয়াংশের বেশি আইনপ্রণেতার ভোট। অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে পাস হলে সাংবিধানিক আদালতে যাবে। সেখানে ৯ বিচারপতির মধ্যে ৬ জন পক্ষে রায় দিলেই কার্যকর হবে অভিশংসন। ৩০০ সদস্যের পার্লামেন্টে প্রেসিডেন্ট ইয়ুনের দলের দখলে রয়েছে ১০৮টি আসন।
প্রেসিডেন্ট ইয়ুন মঙ্গলবার হঠাৎ দেশে সামরিক আইন জারির ঘোষণা দেন। ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ-সহিংসতা। আইনপ্রণেতারাও প্রেসিডেন্টের বিরুদ্ধেও অবস্থান নেন। বাধ্য হয়ে ৬ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয় এই আইন। এরপরও কমেনি উত্তেজনা। আন্দোলন চলছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে।
Leave a Reply