আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ভারতের দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ড রাখতে হবে।
তিনি বলেন, ভারতে যা আছে বাংলাদেশেও তাই আছে। ভয়ংকর রকমের সাম্প্রদায়িক দেশ হচ্ছে ভারত। তাদের ঘৃণা ও প্রতিহিংসা ছাড়া আর কোনও রাজনীতি নেই। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাই করছে। পরে নয়াপল্টন থেকে ভারতের দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
Leave a Reply