৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরমধ্যে বড় একটি অংশ ভারতে অবস্থান করছেন।
গতকাল (৭ ডিসেম্বর) সিঙ্গাপুরে দেখা মিলেছে আ.লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের। সাথে রয়েছেন আরও একজন। দুজনেই মোবাইলে কিছু একটা দেখছেন।
ছবিতে দেখা যায়, সিঙ্গাপুর হোলিডে ইন হোটেল এর পাশে একটি এইচ এম আই মেডিকেল সেন্টারে গেইটে নিরিবিলি পরিবেশে বসে সময় কাটাচ্ছেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব দেন। সিদ্দিকুর রহমান স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান।
Leave a Reply