1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতে হু হু করে বাড়ছে ডিমের দাম, মাথায় হাত ক্রেতাদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

 

ভারতের বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে পড়ছে টান। এবার দাম বাড়ল ডিমের। একেবারে অস্বাভাবিক দাম। বহু নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের কাছে অন্যতম ভরসা হল এই পোলট্রির ডিম। কিন্তু সেই ডিমেই এবার হাত ছোঁয়ানো যাচ্ছে না।

আলু, পেঁয়াজ, রসুনের পর শীতের মৌসুমে এবার বাজারে ডিমের দামে আগুন। হঠাৎ করে ডিমের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় বাজারে দোকানে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান।

একদিকে যখন পাল্লা দিয়ে দাম বাড়ছে আলু পেঁয়াজ, রসুনের। সেই সঙ্গে শীতের শুরুতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিমের দাম। ১ সপ্তাহের ব্যাবধানে হুহু করে বাড়লো ডিমের দাম। বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান।

১ সপ্তাহ আগে প্রতি পিস ডিমের দাম ছিল ৬ টাকা থেকে ৬ টাকা ৫০ পয়সা। প্রতি ট্রে বিক্রি হচ্ছিলো ১৮০ টাকা থেকে ১৮৫ টাকা। এক ধাক্কায় সেই ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে ৮ টাকা করে, প্রতি ট্রে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়াই একদিকে যেমন পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের অপরদিকে কিছুটা হলেও দোকানে কম যাচ্ছেন ডিম প্ৰিয় মানুষেরা। এদিকে ডিমের দাম বেড়ে যাওয়ায় অনেকগুলো কারণ লক্ষ্য করছেন সাধারণ মানুষ থেকে বিক্রেতারা।

কেউ কেউ বলছেন বড়ো দিনের জন্য কেক তৈরিতে ডিমের প্রয়োজন হয়, পাশাপাশি শীতের মৌসুমে পিকনিক স্পষ্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট গুলোও খুলে যায় সেই কারণে ডিমের দাম বেড়েছে।

আবার কেউ কেউ বলছেন ফার্মের কস্টিং খরচ বেড়েছে সেই কারণে হয়ত ডিমের দাম বেড়েছে। তবে যাই হোক এক ধাক্কাতে ডিমের দাম বেড়ে যাওয়াতে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park