1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আ. লীগ সরকার: মার্কিন প্রতিবেদন

  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

বাংলাদেশে ২০২৩ সালে আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই সময় আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। গেলো বছর সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।
কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২৩, বাংলাদেশ-শীর্ষক প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও উঠে এসেছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও উল্লেখ আছে।

প্রতিবেদনে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি উঠে আসে। এই আইনের ফলে পুলিশ সহজেই সরকারের সমালোচকদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছিল।

এদিকে, বাংলাদেশে নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটি জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।

বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে কিরবি বলেন, বাংলাদেশকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park