1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সিঁথিতে সিঁদুর, লাবণ্য হয়ে প্রকাশ্যে এলেন পরীমনি

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। একের পর এক সিনেমার সাফল্যে ঢালিউডে গড়ে নিয়েছেন নিজের শক্ত অবস্থান। ঢালিউডে এক দশকের সফলতার পর এবার অভিনেত্রী পা ফেলেছেন টালিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরীমানর।

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমাটি। এবার সামনে এলো সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য।
দেবরাজ সিনহা পরিচালিন সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে।

চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’
‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরীমনি ওপার বাংলার গণমাধ্যমকে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা।

এর নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park