1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারকে আরও ২ বছর সময় দিতে হবে: নুর

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার পতন না ঘটলে আরও চার বছর থাকতো, তাই এই সরকারকে দুই বছর সময় দিলে কোনো ক্ষতি নেই। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে। কিন্তু দেশের সংস্কার কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, শুধু পুলিশের সংস্কার নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিচারবিভাগ, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনীসহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে। গত ১৫ বছরে শেখ হাসিনা সকল সেক্টরে তাদের দোসরদের বসিয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্রলীগের সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছিল। সেদিন ঢাবির প্রক্টরকে কল দিয়েও সহযোগিতা পাইনি, বরং বিশ্ববিদ্যালয়ের হামলাগুলোর পিছনে ঢাবির প্রক্টর গোলাম রব্বানী ছাত্রলীগকে সহযোগিতা করতো। ছাত্রলীগের সকল অপকর্মের দায় গোলাম রাব্বানী ও সাবেক ভিসি আখতারুজ্জামানকে নিতে হবে।

আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, অর্থনীতির শিক্ষক রাশাদ ফরিদীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park