1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাজনৈতিক দলগুলোর প্রতি উপদেষ্টা আসিফের আহ্বান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

নির্বাচন ও সংস্কার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিলো উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। পরে তিনি দুঃস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park