1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার: মির্জা ফখরুল

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেয়া দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র চর্চা ছাড়া চাপিয়ে দিয়ে কোনো অর্জন সম্ভব নয়। এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যের ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ নেই। দুর্নীতির ভয়াবহতার কথা উল্লেখ করলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য্য, আর উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের ব্র্যান্ড দূর করে নতুন বাংলাদেশ তৈরি করতে ঐক্য ও সংস্কার চায় মানুষ।

ফ্যাসিবাদ বিলুপ্তির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় সংবিধান,সংস্কার-নির্বাচন বিষযক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনৈতিক ফায়দার কথা ভাবলেও দলগুলো দেশের মানুষের কথা ভাবছেনা। মানুষের আস্থা তৈরির মাধ্যমেই কার্যকর সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অনেক আন্তরিক। বলেন, সময় যত যাবে সংকট ততো বাড়বে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি তৈরি হওয়া উচিত। জানান, কাঙ্ক্ষিত সংস্কারের পরেই জামায়াত নির্বাচন দেখতে চায়।

সংলাপে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে ফ্যাসিষ্ট বন্দোবস্ত তৈরি করা হয়েছিল। তাই সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অসমাপ্ত জাতীয় মুক্তির সংগ্রাম থেকে সরে যাওয়ার সুযোগ নেই।

সংলাপে নতুন গণতান্ত্রিক পথের যাত্রায় দল-মতের পার্থক্য সরিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park