1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পর্যাপ্ত সরবরাহ থাকলেও চালের বাজারে আগুন

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

পর্যাপ্ত সরবরাহ থাকলেও চালের বাজারে আগুন। কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৬ টাকা, সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে ২০০ থেকে আড়াইশো টাকা করে। ভোজ্যতেলে শুল্ক কমলেও দাম লিটার প্রতি বেড়েছে ১১ টাকা। শীতকালীন শাকসবজির বাজার স্বাভাবিক থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সবধরনের মুরগি। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের।

মোহম্মদপুরের কৃষি মার্কেট। রাজধানীর চালের বাজারের সবচেয়ে বড় সরবরাহ থাকে এখানে। সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে উত্তপ্ত চালের বাজার। মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে ৬ টাকা আর স্বর্ণা, গুটি, আটাশ জাতের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা করে।

চালের দাম বাড়ার কোন যৌক্তিকতা নেই দাবি করে ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই বাজারের উর্ধ্বগতি। সরকারের মনিটরিং বাড়ানোর তাগিদ তাদের।

অস্থিরতা তেলের দামেও। সপ্তাহ ব্যবধানে ভোজ্যতেল কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১১ টাকা। পাঁচ লিটারের বোতলে ৩২ টাকা বেড়েছে। বড় ব্র্যান্ডগুলোর মধ্যে দুয়েকটি ছাড়া অন্যদের তেলের সরবরাহ নেই বাজারে।

ছুটির দিনে মৌসুমী শাকসবজির ভরপুর সরবরাহ। দামও নাগালের মধ্যে। কিন্তু পরিবাররের সহজলভ্য আমিষের চাহিদা পূরণে মুরগির দাম বেশ বেড়েছ। ব্রয়লারে কেজি প্রতি বেড়েছে ২০ টাকা, আর সোনালী মুরগিতে ৩০ টাকা।

তবে কমেছে ডিমের দাম। ৫ টাকা কমে ডজন প্রতি ব্রিক্রি হচ্ছে ১৩০/১৩৫ টাকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park