1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৫৯তম জন্মদিন যেভাবে উদযাপন করলেন সালমান খান

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

২৭ ডিসেম্বর দিনটি বলিউড সুপারস্টার সালমান খানের জন্য অত্যন্ত স্পেশাল। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বলিউড কিংবদন্তি। আজ তার ৫৯তম জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন সালমান।

জন্মদিনের রাতে সালমান খানকে সারপ্রাইজ দিতে হাজির হন তার পরিবার ও বন্ধুরা। জন্মদিনের সেই পার্টির বেশ কিছু ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, সালমান তার ভাগ্নী আয়াতকে সঙ্গে নিয়ে কেক কাটছেন।

সঙ্গীত সুরকার সাজিদ খান ইনস্টাগ্রামে সালমান খানের জন্মদিনের উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্লিপটিতে সালমানকে তার বোন অর্পিতা খান শর্মা এবং শ্যালক আয়ুশ শর্মার সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আয়ুষ তার মেয়ে আয়াতকে কোলে তুলে ধরেন। ছোট্ট মেয়েটি সালমানের জন্মদিন রাঙান।

এসময় তাদের সামনে তিনটি কেক রাখা হয়েছিল। একটি রঙিন চার-স্তরযুক্ত কেক, একটি ফুল, অন্যটি ক্রিম এবং একটি স্ট্রবেরি প্রজাপতি আকারে। সালমান-আয়াত টায়ার্ড কেক কাটেন। যা ইউলিয়া ভান্টুর ফোনে রেকর্ড করা হয়। এসময় পরিবার ও বন্ধুরা শুভ জন্মদিনের গান গেয়ে শোনান সালমানকে। ভিডিওতে আলভিরা খান অগ্নিহোত্রী, নির্বান খান, আরবাজ খানসহ আরও অনেককেই দেখা গেছে। সালমানের জন্মদিনে আয়াতের বন্ধুরাও উপস্থিত ছিল।

প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে সাজিদ খান লিখেছেন, ‘শুভ জন্মদিন, বড় ভাই। আমাদের ছোট দেবদূত আয়াতসহ সবার জন্য আশীর্বাদ।’ তার ওই ভিডিওতে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তার ভক্তরা। অনেকেই ইমোজি দিয়ে ভালাবাসা জানিয়েছেন সালমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park