1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী, বর কে?

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান প্রিয়ন্তী উর্বী। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে এখন পর্দার প্রিয় মুখ উর্বী।

দর্শকপ্রিয় এ অভিনেত্রী এবার দাম্পত্য জীবনে আবদ্ধ হলেন।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন উর্বী। তার স্বামী সালমান আহমেদ। বর্তমানে একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি।

২৭ ডিসেম্বর গুলশান আজাদ মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দুজনেই।

জানা গেছে, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের।

চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান।

এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে।
চলতি বছরজুড়েই ছিল তারকাদের বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা এবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এবার বিয়ে সেরে ফেললেন প্রিয়ন্তী উর্বীও।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park