1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে: জয়নাল শিশির

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

‘ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত নয়, ম্যান্ডেট বিহীনও নয়- এ সরকারের পূর্ণ ম্যান্ডেট আছে, জুলাই বিপ্লবে শহীদ -ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ সরকারকে রাজপথে নির্বাচিত করেছেন’- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য জয়নাল আবেদীন শিশির।

‘এ সরকার অনির্বাচিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিউত্তরে শিশির বলেন,‘শহীদের রক্তে অর্জিত ম্যান্ডেটের চেয়ে কাগজের ব্যালট বেশি মূল্যাবান নয়, শহীদের পবিত্র রক্তই খাঁটি ম্যান্ডেট। জুলাই বিপ্লবে গণ-আন্দোলনে রাজপথে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পূর্ণ সমর্থনে রাজপথেই এ সরকার নির্বাচিত হয়ে গেছে, খুব ভালোভাবেই সরাসরি নির্বাচিত হয়েছে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লায় শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময় তিনি এসব কথা বললে।
‘কুমিল্লা রাইজিং’ নামক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নাগরিক কমিটির সদস্য হাফছা জাহান।

জয়নাল শিশির বলেন, ‘আমরা এদেশের কাগজের ভুয়া ম্যান্ডেট পাওয়া নির্বাচন দেখেছি ১৯৭৩ সালে, হ্যাঁ না ভোট দেখেছি ১৯৭৮ সালে এবং হুসাইন মুহাম্মদ এরশাদের সেনা নিয়ন্ত্রণ নির্বাচনও দেখেছি এদেশে। ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটসহ তিনটি কাগজের ব্যালটের ম্যান্ডেট পাওয়া নির্বাচনও দেখতে হয়েছে।’

‘অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও তাড়াতাড়ি নির্বাচন চাই, আমরা নির্বাচন বিরোধী নই, বরং আমরাই চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যম বিজয়ী হয়ে আমরাই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত’- বলেও জানান শিশির।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ বলেন, ‘৫ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে হবে। আমরা বিপ্লবেও আছি এবং নির্বাচনেও আছি। ঐক্যের বাংলাদেশ গড়াতে প্রয়োজনে তরুণরাই অগ্রসেনা।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মো: তরিকুল ইসলাম বলেন, ‘নাগরিক কমিটির সাথে একত্রে কাজ করে কুমিল্লাকে শক্তিশালী করার আহবান জানায়। আগামী নির্বাচনে ভোট ও ব্যালটের মাধ্যমে আরেকটি বিপ্লব করবে তরুণ প্রজন্ম।’

‘বর্তমান সময়ে নারীরা পদে পদে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কর্মস্থল থেকে বিপ্লবী মিছিলে তাদের সরব অবস্থান জানান দিচ্ছে। এই বিপ্লবী জনগোষ্ঠীকেও রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে’ – জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাদিয়া ফরজানা দিনা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল পেশাজীবি- নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, যেন নতুন বাংলাদেশে পূর্বের স্বৈরাচার ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়। কোন দল নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, মোহাম্মদ টিটু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা’র মুখপাত্র ইমপা ফারহা, চড়াকার জহিরুল হক দুলাল, জুলাই আন্দোলনে ফ্যাসিষ্ট কর্তৃক আহত সাংবাদিক এম.কে নুর আলমসহ অনেক নেতাকর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park