জুলাই অভ্যুথানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার।
পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে জানিয়ে, অন্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহবান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগ ও ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভ্যুথানের স্পিরিটকে ধারণ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে উদ্যোগের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেন। তুলে ধরেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথা।
এ সময় শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা আনার কথাও বলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
Leave a Reply