1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘সরকার ও আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই’

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

আগামীতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার ও আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ ‍নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আগের তিনটি নির্বাচন কেমন হয়েছে আমরা সবাই বুঝি। এখন সেই পরিস্থিতি নেই, নির্বাচন কমিশন স্বাধীন। কোন বহিঃশক্তির চাপ আমাদের উপর নেই। যেটা আগের কমিশনের উপর ছিল। এদেশে মন্দ ও ভালো দুটো নির্বাচন করাই সম্ভব।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, এখানে বহু জাল ও বিদেশি ভোটার আছে। নাগরিকরা ভোটের প্রতি আস্থা হারিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। এবার আগের মতো ভোট হবে না, এমন নিশ্চয়তা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগের কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোন চিন্তা ভাবনা নেই। সংস্কার কমিশন কি সুপারিশ দেন তা দেখার অপেক্ষায় তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park