প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ রয়েছে। তাই এই আইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ অভিযোগ করেন।
তিনি বলেন, নতুন প্রণীত আইন সাইবার সুরক্ষার নামে পুরনো ডিজিটাল সিকিউরিটি এক্টেরই পুনরাবৃত্তি।
অংশীজনদের পরামর্শ না নিয়ে এমন আইন গ্রহণযোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে তা মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করবে। একই সাথে বিব্রত করবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৮, ২৫, ৩৫, ৪৬-সহ নানা ধারা-উপধারার সংশোধন প্রয়োজন জানিয়ে এই আইন ঢেলে সাজানোর পরামর্শ দেন ড. ইফতেখারুজ্জামান।
Leave a Reply