1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত

মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছেন জানিয়ে তিনি বলেন, সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি।

চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারের ব্যাচে ৪৬জন নারীসহ ৬৯৫ জন সৈনিক যোগ দেন বিজিবিতে।

পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

ভারত সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্ত রক্ষায় যা যা করা দরকার সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে ও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park