সব রাজনৈতিক দল নিয়ে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘খুনি হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতা’ শীর্ষক নাগরিক সমাবেশে তারা এ কথা বলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র আরও বাড়বে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। দেশের মানুষের ভাগ্য নিজেদেরকে নির্ধারণ করতে হবে।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, এর থেকে বাঁচতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। কারো দল গঠন নিয়ে কোন আপত্তি নেই, তবে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে বলে তিনি মন্তব্য করেন।
শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের দাবি জানান শামসুজ্জামান দুদু।
Leave a Reply