বাংলাদেশ থেকে ভারতে ব্যাপক অনুপ্রবেশ আর ২৩ জঙ্গিকে আটকের দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হলেও অনুপ্রবেশকারী সিংহভাগই মুসলিম।
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের কথিত অভিযোগে গতমাসের শুরু থেকে ব্যাপক ধরপাকড় আর গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে আবার এনিয়ে কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার অভিযোগ, বাংলাদেশে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে গত পাঁচ মাসে হাজারের বেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়লেও একজন হিন্দুও ধরা পড়েনি।
তিনি জানান, অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়েছে। প্রতিদিন আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে গড়ে ২০ থেকে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশ করছে দাবি করে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পোশাক কারখানাগুলো বন্ধ হতে থাকায় কাজের খোঁজে আসছেন তারা।
তিনি আরও জানিয়েছেন, জঙ্গি দমন অভিযান-‘অপারেশন প্রঘাত’ চালাচ্ছে পুলিশ। সহায়ক হিসেবে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর এনআইএ। এতে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর আসামে জিহাদী তৎপরতায় জড়িত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার।
Leave a Reply