বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর এফডিসিতে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ব্রিটিশ থেকে ভারত পাকিস্তান যেমন কাগজপত্রে ভাগ হয়েছিল বাংলাদেশকেও তেমনিভাবে শেখ মুজিব স্বাধীন করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে নয়। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদান নাই বলে আওয়ামী লীগ যে প্রচার করেছিল তা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচার বলে অভিহিত করেন তিনি।
অভিযোগ করেন, শেখ হাসিনার জ্ঞাতসারেই সব গুমের ঘটনা ঘটেছিল। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ও তার সরকারকে দায়ী করেন আবুল কাসেম ফজলুল হক। জাতিকে সঠিক পথে চলার জন্য অপরাধীদের বিচার করার ওপরও জোর দেন তিনি।
সকল ভেদাভেদ ভুলে সব দল এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
Leave a Reply