গাজায় ৩০টি পৃথক হামলা চালিয়ে নারী ও শিশুসহ ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে একই পরিবারের ১১ জন রয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) ভোরে আল গোউলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সাতজনই শিশু।
অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলের হামলায় নিহত হয়েছে মানবিক সহায়তা বহরের পাঁচ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া ইসরাইলি বাহিনী নৃশংস হামলা অব্যাহত রেখেছে গাজার হাসপাতালসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে।
ইসরাইলি হামলায় গাজা শহরের ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন।
অন্যদিকে ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এতে গাজা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা করছেন বিশ্লেষকরা।
Leave a Reply