চিকিৎসার জন্য লন্ডনে রওনা দিবেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনকে বিদায় জানানোর সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোন বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে।
সোমবার (৭ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের এ নির্দেশনা দেয়া হয়।
গুলশানের বাসা থেকে বিমানবন্দরে যাবার পথে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন। এ সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোন বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছে বিএনপি।
এর আগে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্স সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে। আজ রাত আটটায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া।
রাত ন’টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে দশটায় রয়েল কাতার আমিরী এয়ার এম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। দোহা হয়ে লন্ডন পৌছাবেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকেই তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন হাসপাতালে।
Leave a Reply