1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার নিয়ে প্রহসন চলছে’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার জানিয়েছেন রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। এ ঘটনায় সকল কারাবন্দি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তোলেন তারা।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

তারা বলেন– কেরানীগঞ্জে কোর্ট বসার কথা ছিল। পরে শুনেছি, ঢাকা আলিয়া মাদ্রাসায় বসবে। তবে আজকে এখন পর্যন্ত কোথাও কোর্ট বসেনি। এ বিষয়ে আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। তারা এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, বিডিআর সদস্যরা দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আজ রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের মাদরাসা মাঠ ফিরিয়ে দেয়ার দাবি তোলেন। একইসঙ্গে, গতকাল রাতে ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছে।

পূর্বে, বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিডিআর, বর্তমানে বিজিবি) ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park