1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘অন্তর্বর্তী সরকারও জনগণের পকেট কাটার নীতি নিয়েছে’

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারেরকে কম মূল্যে পণ্য দেওয়া থাকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে প্রকাশ করে এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, সাধারণ হোটেল, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলবে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মত জনগণের পকেট কাটার নীতি, যা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিবৃতিতে অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত, খেলাপি ঋণ আদায় ও ধনীদের প্রয়োজনীয় বিশেষ কর আরোপের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, অপর এক বিবৃতিতে ময়মনসিংহে মাজারে হামলা, রানীশংকৈল এর অনুষ্ঠান পন্ডসহ বিভিন্ন স্থানে ‘মব’ এর নামে অরাজকতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনজীবনে নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়েছে।

উক্ত বিবৃতিতে জনজীবনের সংকট নিরসন ও নিজস্ব দাবি আদায়ে সচেতন এবং সংগঠিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park