বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশেরই কিছু মানুষ। তবে তারা সফল হবে না। কোন হঠকারিতা নয়, বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। নির্বাচন হলে সংকটগুলো দূর হয়ে যাবে বলেও জানান, বিএনপি মহাসচিব।
আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। আজ (১১ জানুয়ারি) বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা এই দলের প্রথম জাতীয় কাউন্সিল হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কাউন্সিলদের ভোটে এবি পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মজিবুর রহমান মঞ্জু। সাধারণ সম্পাদক হয়েছেন, ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ষোল বছর লড়াই সংগ্রামের মূল লক্ষ্য ছিলো গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সাতশ’র বেশি নেতা-কর্মী গুম, সব মিলিয়ে বিশ হাজারের বেশি নেতা-কর্মীর জীবনের বিনিময়ে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়ে এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্নটা যাতে নষ্ট না হয়- সে বিষয়টি খেয়ার রাখার কথা বলেন তিনি।
বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে ধৈর্য ধরার কথা বলেন, বিএনপি মহাসচিব। রাষ্ট্রের সংকট দূর করতে কোন হঠকারি সিদ্ধান্ত না নেয়ার কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। এখন সংস্কারের পাশাপাশি, নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব
Leave a Reply