1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হৃতিকের জন্মদিনে যা বললেন সাবেক স্ত্রী সুজান ও প্রেমিকা সাবা

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

বলিউড অভিনেতা হৃতিক রোশন বারবার প্রমাণ করেছেন— বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র। কারণ অভিনেতার বয়স বাড়লেও শারীরিক গঠনে কোনো প্রভাব পড়েনি। সেই ২০০০ সালে ‘কাহো না প্যার হ্যায়’ ছবি থেকে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল তার। প্রথম ছবিতেই আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এখনো ভক্ত-অনুরাগীদের মধ্যে সেই একই উন্মাদনা দেখা যায়। দেখতে দেখতে হৃতিক রোশন আজ ৫১ বছর বয়সি। জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে হৃতিককে জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন সাবেক স্ত্রী সুজান খান ও বর্তমান প্রেমিকা সাবা আজাদ।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করে নেন সুজান খান। সেই ছবিতে হৃতিকের সঙ্গে রয়েছেন তার প্রেমিকা সাবা আজাদও। সেই ছবির ক্যাপশনে হৃতিকের সাবেক স্ত্রী লিখেছেন— শুভ জন্মদিন। তার সঙ্গে ‘কাহো না প্যার হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির উদযাপনও হোক।

অন্যদিকে সাবা আজাদও হৃতিকের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে সাবা লিখেছেন— সূর্যকে প্রদক্ষিণ করার আরও একটি বছর পূর্ণ করার শুভেচ্ছা তোমাকে। তুমি আমার আলো। সারাজীবন আনন্দ যেন তোমাকে ঘিরে রাখে।

সাবার এই পোস্টে হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বলিপাড়া থেকেও বহু তারকা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ‘বার্থডে বয়’কে।

উল্লেখ্য, কয়েক দিন আগে হৃতিক রোশনের জন্মদিন উপলক্ষ্যে বড়পর্দায় আবার মুক্তি পেয়েছে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি। নতুন করে সাড়া ফেলেছে এ ছবিটি। এদিকে হৃতিককে শেষ দেখা গেছে ‘ফাইটার’ ছবিতে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে এ ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park