1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জবিতে দ্বিতীয় দিনও শাটডাউন, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

টানা দ্বিতীয় দিনের মতো শাটডাউনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাশ-পরীক্ষা। তবে চালু রয়েছে সব দফতরের প্রশাসনিক কার্যক্রম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। গতকাল (সোমবার) থেকে শিক্ষার্থীরা শাটডাউনের ঘোষণা দেন।

এর আগে সোমবার রাতে মন্ত্রণালয়ের দাবি মেনে নেওয়ার লিখিত অঙ্গীকারে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব।

মঙ্গলবার সকাল ৯টায় বিশ্বিবদ্যালয়ে এসে দেখা যায়, শাটডাউনের সঙ্গে একাত্মতা পোষণ করে কোনো বিভাগেই ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি কোনো শিক্ষার্থীর উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। দপ্তরগুলো খোলা থাকলেও সীমিত কার্যক্রম দেখা গেছে। শহিদ সাজিদ একাডেমিক ভবনের মূল গেটে তালা লাগিয়ে শাটডাউন লেখা ব্যানার সাটানো রয়েছে। তবে পকেট গেট খোলা রয়েছে।

পকেট গেট দিয়ে ছাত্র-কল্যাণ দফতরে গিয়ে কথা হয় কম্পিউটার কাম অপারেটর হাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। সীমিত আকারে চলমান রয়েছে কার্যক্রম। এরমধ্যেও যারা আসছে তাদের সেবা দিচ্ছি। বিভিন্ন দফতরের চিঠি চালাচালি হচ্ছে।

শাটডাউনের মধ্যেও শিক্ষার্থীদের আনতে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে নিয়মানুযায়ী বাস ছেড়ে গেছে বলে জানান পরিবহণ দফতরের ডেপুটি রেজিস্ট্রার মনছুর আলম। তিনি বলেন, নিয়মানুযায়ী জবির বাস আজ সকালে শিক্ষার্থীদের আনতে গিয়েছিল। আগামীকালও (বুধবার) যাবে। তবে আজকে বিকালে শিক্ষার্থীদের নিয়ে বাস ক্যাম্পাস ছেড়ে যাবে কি না- বলা যাচ্ছে না। যদি কোনো রুটে যাওয়ার মতো শিক্ষার্থীদের পায়, তাহলে বাস যাবে। অন্যথায় বাস যাবে না।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, কমপ্লিট শাটডাউনের মধ্যেও কাজ চলমান রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো ফাইল পেন্ডিংয়ে থাকে না। সিটিজেন চার্টার সময় অনুযায়ী আবেদনের এক সপ্তাহের মধ্যে সার্টিফিকেট, মার্কশিটসহ সব সেবা সম্পন্ন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park