1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য।

এ সময় তিনি জানান, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে যথাযথ প্রক্রিয়ায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হবে। এটা হবে একটি ইউনিক প্রকল্প। এটা কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে একটা কমিটি কাজ করবে।

এছাড়া আগামী রবিবার সেনাবাহিনীর একটি টিম কেরানীগঞ্জে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে বলেও জানান উপাচার্য ড. রেজাউল করিম। এ বিষয়ে আজকের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত আকারে নির্দেশনা আসার কথাও জানান উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park