1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপতথ্য প্রচারে লাভ না হওয়ায় সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা করছে ভারত’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

দেশের অস্থিরতা ঠিক করার জন্য যতদ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাড্ডা এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ নিয়ে ভারত ধারাবাহিকভাবে অপতথ্য প্রচার করছে অভিযোগ করে রিজভী বলেন, অপতথ্য প্রচার করে লাভ না হওয়ায় ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করছে।

রিজভী বলেন, পাচার করা টাকা দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্যদের পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছেন। অবাধ সুষ্ঠু-নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে তা খুলে দিতে আহ্বান জানান রিজভী।

এসময়, প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park