1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন টিউলিপ সিদ্দিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক। দ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধবিরতির জন্য উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে পার্টির প্রতি আনুগত্য দেখান টিউলিপ সিদ্দিক।

সেসময়, লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে ৫৬জন লেবার এমপি যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও, টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী উক্ত প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সেসময়, স্কটিশ ন্যাশনাল পার্টির প্রস্তাবে বলা হয়, যুদ্ধরত দলগুলোকে জরুরিভাবে যুদ্ধবিরতিতে একমত হওয়ার জন্য চাপ দিতে তারা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন।

ব্রিটিশ-বাংলাদেশি লেবার এমপি রুশনারা আলী তার এক্স হ্যান্ডেলে জানান, তিনি এসএনপির প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। তিনি আরও বলেন, যারা লেবার এমপি হিসেবে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং পার্টির বিপক্ষে ভোট দিয়েছেন, তাদের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে।

অন্যদিকে, পার্টির নির্দেশনা উপেক্ষা করে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিলেন ব্রিটিশ-বাংলাদেশি লেবার এমপি আপসানা বেগম। এক্স হ্যান্ডেলে আপসানা লেখেন, তিনি অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছেন। এছাড়া, তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, আবারও আমরা প্রমাণ করেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে পারি। একইভাবে, এমপি রুপি হুকও যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে এক্স হ্যান্ডেলে তার মন্তব্য প্রকাশ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park