1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাড়িতে হামলায় আহত সাইফ, যা বললেন কারিনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৯ বার পঠিত

মুম্বাইয়ের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা।

হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এতে তাদের কোনো ক্ষতি হয়নি।

কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিকভাবে। সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন কারিনা কাপুর খান। কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park