1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৭ বার পঠিত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এরই জেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচলও। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট।

শুক্রবার (১৭ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৮ মিনিটে ‘স্টারশিপ’ উৎক্ষেপণ করে স্পেসএক্স। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। মাঝ আকাশেই বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ ও আগুনের গোলা নিচের দিকে নামতে থাকে দ্রুত গতিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে। আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে। স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন, সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। এ বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্যও শেয়ার করেন তিনি।

এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে স্পেসএক্সের একটি রকেট মাঝ আকাশে ভেঙে পড়েছিল। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে যায়। ভারত মহাসাগরের ওপরে সেই ধ্বংসাবশেষ পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park