1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে দেয়া হয় বীরউত্তম খেতাব। ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। আটাত্তরের জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে।

মাত্র চার বছরের শাসন আমলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নুতন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়।

১৯৮১ সালে এক ব্যর্থ সেনাঅভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদাৎ বরন করেন জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণপুরুষের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরও এগিয়ে যেতো বলেও মনে করেন, বিএনপির সিনিয়র নেতারা।

মৃত্যুর এতো বছর পরও বিএনপি নেতাকর্মী-সমর্থকসহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park