1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৫ বছর পর প্রায় আড়াইশ সাবেক বিডিআর সদস্যের জামিন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

বিস্ফোরক আইনের মামলায় প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন খান বলেন, “যারা আগের মামলায় (হত্যা মামলা) খালাসপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে হাইকোর্টের পরে আপিল নাই তারা আজকে জামিন পেয়েছেন। এছাড়া ৩০ জন যাদের নাম বিস্ফোরক মামলার চার্জশিটে ছিল তাদেরকে বাদ দিয়ে বাকিদের জামিনের আদেশ দিয়েছে আদালত”।

আসামিদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ”আদালত বলেছে, হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোন সাজা নেই, সেই ২৫০ জনকে জামিন দিয়েছে আদালত।”

এই সংখ্যা প্রায় আড়াইশো হতে পারে বলে আসামি পক্ষের আইনজীবীরা ধারণা দিয়েছেন।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, যাদের জামিন দেয়া হয়েছে, সঠিকভাবে তাদের তথ্যপ্রমাণ যাচাই করে জামিনের ব্যবস্থা করার জন্য দুইদিন সময় লাগবে পারে।

আগামী দুইদিন পরে তারা জামিন পেয়ে যাবেন বলে আশা করেন এই আইন কর্মকর্তা।

পরবর্তী শুনানির জন্য ১০ই ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোববার কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত।

এর আগে গত নয়ই জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিল আদালত। এর পর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয়।

২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামীর বিচার শুরু হয়েছিলো ২০১০ সালে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park