1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রথমবার ওয়েব সিরিজে ওমর সানী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২১০ বার পঠিত

অভিনয়ের চেয়ে ইদানীং ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত থাকেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। রেস্টুরেন্ট ব্যবসা আছে তার। সেটাতেই সময় দেন বেশি। পর্দায় নিয়মিত না হলেও ঠিকই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বিভিন্ন ইস্যু নিয়েও থাকেন সোচ্চার।

সম্প্রতি এ অভিনেতা একটি ওয়েব সিরিজে অভিনয় শুরু করেছেন। সিরিজটির নাম এখনো চূড়ান্ত হয়নি। একই সিরিজে সানীর সঙ্গে অভিনয় করছেন পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ।

এরইমধ্যে ওমর সানী রাজধানীর ইস্কাটনের একটি শুটিংবাড়িতে সিরিজটির শুটিংয়ে অংশ নিয়েছেন।

এ ব্যাপারে ওমর সানী বলেন, অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। এতে ডিবি পুলিশের চরিত্রে দেখা যাবে আমাকে। বর্তমান প্রেক্ষাপটে ডিবির সদস্যরা কতটা দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেটিই দেখানো হবে পর্দায়।

তিনি বলেন, ‘প্রথমবার আমি কোনো ওয়েব সিরিজে কাজ করেছি। একটি থ্রিলারধর্মী গল্পের সিরিজ এটি। সবকিছু ঠিক থাকলে আশা করছি কাজটি ভালো হবে।’ সিরিজটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park