বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমন অবস্থায় সবাইকে সহনশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক আলোচনায় তিনি এ আহ্বান জানান।
বেগম সেলিমা রহমান বলেন, ১৫ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো হয়েছে। এখন মানুষ চায় তাদের ভোটের অধিকার ফিরে আসুক। জনগণের দল হিসেবে বিএনপিও চায় জনগণের ভোটের অধিকার ফিরে আসুক।
এদিকে, আরফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকার মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো জাতীয় নির্বাচন বাদ দিয়ে অন্য নির্বাচন করতে চায়।
তিনি বলেন, বিএনপিকে এক এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না। লড়াই সংগ্রাম করেই বিএনপি টিকে আছে।
Leave a Reply